,

বাস খাদে পড়ে সিরাজগঞ্জে নিহত ৩

news-image

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন (২৭) গাইবান্ধার সাঘাটার শিমুলবাড়িয়ার রাশেদুল ইসলামের স্ত্রী।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তালুকদার মোড়ে মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী খাদে উল্টে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী শাপলাসহ বাসের দুই যাত্রীসহ তিনজন নিহত হন।

এছাড়া আহত হন কমপক্ষে ১০ বাসযাত্রী। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘণ্টাখানেক যান চলাচলে বিঘ্ন ঘটে। দুপুর দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য