,

আশুগঞ্জে এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি আদায় টাকা ফেরত পেল ৫০ পরীক্ষার্থী

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়’র ১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক এবং এসএসসি পরীক্ষার্থীরা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন হয়। স্থানীয় ও জাতীয় দৈনিকে খবরটি প্রকাশিত হয়। পড়ে নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত চলাকালীন সময়ে আজ সোমবার পযর্ন্ত  এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি থেকে ডেকে এনে ফেরত দেওয়া হয়েছে ৫০এসএসসি পরীক্ষার্থী টাকা। বাকীরা বিদ্যালয়ে আসলেই টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক খোরশেদ আলম ভুইয়া। এদিকে তদন্ত কমিটি গঠনের পরপরই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেয় প্রধান শিক্ষক। তবে তদন্তে কার্যক্রম চলাকালীন সময়ে টাকা ফেরত দেওয়া তদন্তে সমস্যা হবে কিনা জানতে চাইলে তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান জানান টাকা ফেরত আর যা কিছুই হোক। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তবে এ ব্যাপারে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক খোরশেদ আলম ভুইয়া জানান টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আগে টাকা ফেরত কেন দেওয়া হয়নি, জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেন নি।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ