সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচন নতুন করে চাইলেন ফখরুল

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।

বুধবার সকালে গুলশানের ইমানুয়েলস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন পরিবর্তী এ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে যে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল তারই ধারাবাহিকতায় এখন ভিন্ন কৌশলে নতুনরূপে বাকশালী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সিটি নির্বাচনে ৭-৯ শতাংশ লোকও ভোট দেয়নি। কারণ সরকার এবং নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নেই। নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাই নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানচ্ছি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আমরা বারবার দাবি করছি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবলমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার কখনোই সম্ভব না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দুই সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান,বরকত উল্লাহ বুলু ও উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী