,

কসবায় দরিদ্র ৮০ শিশুকে বিনামুল্যে সুন্নতে খৎনা

BBaria Mapকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয় উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী ৮০জন দরিদ্র শিশুকে বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়েছে। এ ছাড়াও ২শ ৮৮ জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্থানীয় খাড়েরা ইউনিয়নের একটি সামাজিক সংগঠন ‘বাঁধন’ কোয়ান্টাম ফাউন্ডেশন ও সন্ধানীর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে মো. রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, খাড়েরা মোহাম্মদীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ, তাজুল ইসলাম, বোরহান উদ্দিন, মুন্সী রুহুল আমিন।
বক্তব্য রাখেন; কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্বনয়কারী শাহজাহান খান, বাঁধনের সভাপতি মো. তারেক রহমান, সাধারণ সম্পাদক মো. নোমান আবেদীন, কসবা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, ছাত্রনেতাা মো. গোলাম জিলানী প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর