,

‘ইভিএম পুড়িয়ে’ নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল।

তিনি বলেন, সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।

এদিকে হরতাল ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে মাঠে রয়েছে বিজিবিও।

ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বর্জন করে শনিবার রাতে রাজধানীতে হরতালের ডাক দেয় বিএনপি। এতে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

বিএনপির ডাকা হরতালে বাস চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।

শনিবার রাতে বিএনপি হরতালের ঘোষণা দেয়ার পরপরই সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রোববার রাজধানীতে বাস চালবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য