সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে : মোকতাদির চৌধুরী এমপি

news-image

মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার বলেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিজয়নগরের জনগণের প্রতি অগাধ ভালোবাসার জন্য অতি অল্পসময়ে ভ‚মি অফিসের কাজ শুরু হয়েছে এবং হাসপাতালের জন্য এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এটা শেখ হাসিনার সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

গতকাল বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ভ‚মি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা লুৎফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ জানান, চারতলা বিশিষ্ট উপজেলা ভূমি অফিসের বর্তমানে দোতলা নির্মিত হবে। এর নির্মান ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করবে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগ। ভবনটির নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালের জুন মাসে।
পরে ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগরের সাংসদ মোকতাদির চৌধুরী বিজয়নগর উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধুর মূলনীতিগুলোকে তরুন সমাজকে বুঝতে হবে’
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা চক্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তরুণ প্রজন্মকে মুজিব আর্দশে দীক্ষা নিতে হবে। যে ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা রাষ্ট্র তৈরি করলাম সে ভিত্তি যদি দূর্বল হয়ে যায়, তাহলে রাষ্ট্রকে তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। এই ভিত্তিগুলোকে স্মরণ করার জন্যই মুজিব আর্দশকে জানতে হবে। শেখ মুজিবুর রহমানের আর্দশ হলো বাঙ্গালী জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র ও শোষনহীন সমাজতন্ত্র এই চারটি কথার উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই মূলনীতিগুলোকে তরুন সমাজকে বুঝতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকতা মেহের নিগার, জেলা সিভিল সার্জন ডা: মো: শাহআলম, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক ভ‚ইয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে