,

কর্মস্থলে অনুপস্থিতির কারনে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়াকে শোকজ

bbariaব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকারিয়াকে শোকজ করেছেন কর্তৃপক্ষ। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে তাকে শোকজ করা হয়। আগামীকাল শনিবার ওই চিকিৎসকের কাছে শোকজের কাগজ পৌঁছে দেওয়া হবে। ডাঃ মোঃ জাকারিয়া গত দু’দিন ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোঃ জিয়াউল ইসলাম জানান, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডাঃ জাকারিয়াকে শোকজ করা হয়েছে। আগামীকাল শনিবার ওই চিকিৎসকের কাছে শোকজের কাগজ পৌঁছে দেওয়া হবে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাঃ মোঃ জাকারিয়া সপ্তাহে দু’দিন হাসপাতালে যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে চেম্বারে রোগী দেখলেও কর্মস্থলে নিয়মিত আসেন না। গত সোমবার তিনি ব্যক্তিগত অসুবিধায় ছুটি আছেন জানালেও ওই দিন তিনি জেলা সদরে রোগী দেখেন। মঙ্গলবার কর্মস্থলে গেলেও বুধবার ও বৃহস্পতিবার অনুপস্থিত থাকেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোঃ জিয়াউল ইসলাম বলেন, আমি সবাইকে বলে দিয়েছি অন্তত বেতনের টাকাটা যেন হালাল করে নেন। কেউ দায়িত্বে অবহেলা করলে এর দায় দায়িত্ব নিতে যাব কেন। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি