,

পর্যবেক্ষণে রাখা হবে চীনফেরতদের : পররাষ্ট্রমন্ত্রী

news-image

ইউএনবি : করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চলমান ১৪ দিনের নিষেধাজ্ঞা চীন তুলে নেওয়ার আগেই যাঁরা বাংলাদেশে ফিরে আসবেন, তাঁদের সরকার পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বুধবার ঢাকা-সিলেট চার লেন মহাসড়ক বিষয়ে মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা দেরি করছি না। চীন যখন রাজি হবে, তখনই তাঁদের (বাংলাদেশি) ফিরিয়ে আনতে আমরা পুরোপুরি প্রস্তুত।’ যাঁরা আগে আসবেন, তাঁদের পর্যবেক্ষণে রাখার যুক্তি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না ভাইরাসটি অন্যত্র ছড়িয়ে পড়ুক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাঁরা আসতে চান, তাঁদের ফেরত আনার জন্য। এটা বলার পরপরই আমরা ফ্লাইট প্রস্তুত রেখেছি। তবে চীনা নেতৃত্ব আমাদের জানিয়েছে যে তারা (পরিস্থিতি) দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে। কারণ, তারপর ভাইরাসটি আর দেখা দেবে না। এরপর তারা লোকজনকে যেতে দেবে।’

চীনে থাকা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য সরকার তালিকা করেছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘শিক্ষার্থীদের কাছে ফরম পাঠিয়েছি। তাঁরা নিবন্ধন শুরু করেছেন।’ মন্ত্রী উল্লেখ করেন, যাঁরা চীনে আছেন, তাঁদের কয়েকজন বলেছেন, এখন সেখানে থাকাই ভালো। কারণ, সেখানে থাকলে চীন সরকার সব ধরনের চিকিৎসা দেবে, যা দেশে পাওয়া যাবে কি না বলা মুশকিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও চীন এ ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে। দেশটি বলেছে, তারা ১৪ দিন পর বিদেশিদের যেতে দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীন এ সংকট সমাধানে সক্ষম।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন, যার মধ্যে ২৫ জনই ভাইরাসের উৎপত্তিস্থল উহানের বাসিন্দা। সেই সঙ্গে ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৪। অন্যদিকে, চীনের মূল ভূখণ্ডের বাইরেও নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণে কয়েক ডজন লোক আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, চীনের উহানে বাংলাদেশি ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের জন্য একটি হটলাইন + (৮৬)-০৭৮০১১১৬০০৫ চালু করেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর