,

বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু

news-image

লামা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু । উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালাইয়ার আগা নামক স্থানে বুধবার (২৯ জানুয়ারী) ভোররাত সোয়া চারটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম (৫৫) প্রকাশ মাজেদার মা সরই ইউনিয়নের কালাইয়ার আগা এলাকার ফজলুল হক এর স্ত্রী।

হাতির হামলায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শফিউল আলম বলেন, ঘটনা শোনার পরপরই ভোরে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নিহতের লাশ উদ্ধার করি। পরিবারের লোকজনের সম্মতিতে ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে লাশ দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

হাতির হামলা চালানোর সময় নিহত জহুরা বেগমের সাথে ছিল তার ছেলে মো. জিয়াবুল (১৫)। মো. জিয়াবুল বলেন, আজ ভোররাত সোয়া ৪টায় বন্য হাতির পালটি আমাদের বাড়িতে হামলা চালায়। রাতে আমি আমার মা ও আমার এক মামাতো বোনসহ মোট তিনজন বাড়িতে ছিলাম। হাতির পাল বাড়ির চারপাশে যখন ভাংচুর শুরু করে, তখন আমার মা ঘরের দক্ষিণের জানালা ভেঙে আমাকে ও আমার মামাতো বোনকে ঘর থেকে বের দেয়। আমরা পাশের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ি। তখন হাতির পালটি ঘরের উত্তর পাশে ছিল। শেষে আমার মা জানালা দিয়ে বের হলে তিনি হাতির সামনে পড়ে যায়। তখন হাতির তাকে দুমড়ে মুচড়ে ও আচঁড়িয়ে মেরে ফেলে। রাতে আমার বাবা বাড়িতে ছিল না।

স্থানীয় বাসিন্দা মাষ্টার মো. শহিদুল্লাহ বলেন, হাতির পালটি দুইভাগে বিভক্ত হয়ে দুই দিকে হামলা চালায়। যুগবনিয়া পাড়া ও কালাইয়ার আগা গ্রামে বন্য হাতির পালটি ৮/১০টি ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে এবং বেশ কিছু ফসলের মাঠ নষ্ট করেছে। বন্য হাতির পালে ১৪টি হাতি ছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর