,

গণধর্ষণের ঘটনায় সেই ৪ জন রিমান্ডে

news-image

গাজীপুর প্রতিনিধি : সপ্তম শ্রেণির ছাত্রীকে পাতানো জন্মদিনের আয়োজনে ডেকে নিয়ে গণধর্ষণকারী সেই চার বন্ধুকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের আদালত তিনজন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মেছবাহ উদ্দিন আহমেদের আদালতে একজনের রিমান্ড মঞ্জুর হয়।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই নাজমুল সাকিব আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

পাতানো একটি জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে চারজন। তাৎক্ষণিক একটি ভিডিও তৈরি করে চার ধর্ষক ফেসবুকে পোস্ট করে। এতে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে একজন বলে, ‘হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল হয়তো জেলে থাকব, কারও সঙ্গে আর দেখা হবে না। গ্রেপ্তার না হলেও বাড়ির আশপাশে থাকতে পারব না।’

ওই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ওই চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। ঘটনার ৯ দিন পর গত শুক্রবার রাতে শরীফ হোসেন, ইমরান হাসান সুজন, শরীফ মোল্লা ও আহসানকে ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা