,

ইসলাম গ্রহণ করা সেই ১১ জনকে ভারতে ফেরত

news-image

বেনাপোল প্রতিনিধি : মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা সেই ১১ ভারতীয় নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তাদের বেনাপোল ইমিগ্রশেন পুলিশের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

ফেরত যাওয়া ভারতীয়রা বলেন, তাদের স্বজনরা বাংলাদেশে রয়েছে। তারা নিজের ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করে বাংলাদেশে থাকতে চেয়েছিলেন।

এর আগে গত শনিবার রাতে রামগঞ্জ থানার পুলিশ তাদের আটক করেছিল।

জানা যায়, গত বছরের ১৪ আগস্ট দুই মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ওই ভারতীয়রা। পরে মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্মগ্রহণ করেন। তবে বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। পুলিশ খবর নিয়ে জানতে পারে, তারা ভারতীয় নাগরিক এবং তাদের ভিসারও মেয়াদ শেষ। পরে অবৈধ অভিবাসী হিসেবে তাদের আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) মাসুম জানান, ওই ১১ ভারতীয় নাগরিক সাধারণ নিয়মে ভারতে ফিরেছেন। রামগঞ্জ পুলিশের হাতে আটক হওয়া ওই ভারতীয়দের হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির