সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় ২ অটোরিকশা আরোহী নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসির উদ্দিন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ময়মনসিংহগামী অটোরিকশাকে টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মধুপুর পৌরসভার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান (৪০) ও অজ্ঞাত নারী (৫৫) মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানার ওসি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরে নিজের ভুল স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৫ জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে