,

‘এসকে সিনহাকে কোমরে দড়ি বেঁধে দেশে আনা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কোমরে দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শনিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলার ৪টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসকে সিনহাকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘এসকে সিনহার কোমরে দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।’

মুক্তিযোদ্ধা ভাতা প্রতি মাসে দেওয়া হবে জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা ভাতা ৩ মাসের পরিবর্তে এখন থেকে প্রতি মাসে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর