,

যেসব খাবার ফুসফুসের জন্য উপকারী

news-image

অনলাইন ডেস্ক : শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস। এর মাধ্যমে শরীরের কার্যকারিতা ঠিক থাকে। অতিরিক্ত বায়ুদূষণ, ধূমপানের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন কিছু খাবার আছে যা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে ফুসফুস সুস্থ থাকে। যেমন-

আপেল : আপেলে থাকা ফেনোলিক যৌগ ও ফ্ল্যাভনয়েড শরীরের প্রদাহ কমায়। ইউরোপিয়ান জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যেসব শিশু নিয়মিত আপেলের জুস পান করে তাদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কম হয়।

গ্রিন টি : গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের প্রদাহ কমায়। সেই সঙ্গে এর কার্যকারিতা বাড়ায়। ২০১৭ সালে কোরিয়ান এক গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত দুই কাপ গ্রিন টি পান করেন তাদের ফুসফুসের কার্যকারিতা অন্যান্যদের চেয়ে উন্নত।

মাছ : ফ্যাটি এসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ ফুসফুসের কার্যকারিতা বাড়ায়।

বাদাম ও বীজ : ফুসফুসের আরেক উপকারী খাবার হচ্ছে বাদাম ও বীজ। আখরোট, পেস্তাবাদাম কাজুবাদাম, চিনাবাদাম, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, ফ্ল্যাক্সসিডে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, প্রয়োজনীয় খনিজ থাকায় এ গুলো শ্বাসতন্ত্রের নানা ধরনের রোগ সারাতে ভূমিকা রাখে।

আদা, রসুন : মসলার উপাদান হিসেবে পরিচিত আদা-রসুন ফুসফুসের জন্য দারুণ উপকারী। এসব মসলায় থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরী উপাদান ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ফুসফুসের কার্যকারিতাও বাড়ায়।

গোলমরিচ : গোলমরিচে থাকা ক্যাপাসেইসিন উপাদান শ্বাসকষ্টজনিত সমস্যা কমাতে ভূমিকা রাখে। সূত্র : বোল্ড স্কাই

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা