,

‘তাবিথের ওপর হামলা বিষয়ে ইসির গুরুত্ব দেয়া উচিত’

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনে এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দেয়ার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে লিংরোড-লবণী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্ব সহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান