,

অতিরিক্ত মদপানে শরীয়তপুরে প্রাণ গেল ২ জনের

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে অতিরিক্ত মদ্যপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন- জেলার নড়িয়া উপজেলার নন্দনসার গ্রামের রিপন হাওলাদার ( ৩৮) ও থিরপাড়া গ্রামের মঞ্জুর মল্লিক (৫৫)।

মঙ্গলবার সকালে ৭টার দিকে রিপন শরীয়তপুর সদর হাসপাতালে ও মঞ্জুর ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান।

স্থানীয়রা জানায়, উপজেলার নন্দনসার গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে রিপন হাওলাদার চট্রগ্রামে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজের মালিক। গত শুক্রবার তিনি গ্রামের বাড়ি বেড়াতে আসেন। রোববার রাতে এলাকার বন্ধুবান্ধবদের নিয়ে নন্দসারের একটি ভ্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বসে মদপান করেন। রাতে পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে তিনি নাচানাচি করেন। গভীর রাতে তিনি ও মঞ্জুর মল্লিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে রিপন হাসপাতালে মারা যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঞ্জুর দুপুরে মারা যান।

রিপনের স্বজন লিটন মিয়া বলেন, আমার ভগ্নিপতি চট্রগ্রামে গ্যারেজের ব্যবসা করতেন। অনেক দিন পর এলাকায় বেড়াতে এসেছেন। কোথা থেকে কিভাবে কি হল তা বুঝতে পারছি না। এখন বোনের দুটি সন্তানকে আমরা কি জবাব দেব?

নাম প্রকাশে অনিচ্ছুক মঞ্জুর মল্লিকের এক আত্মীয় বলেন, মঞ্জুর প্রবাসে থাকতেন। দেশে আশার পর তিনি কোন কাজ করতেন না। বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বেড়াতেন। রোববার রাতে মদপান করে অসুস্থ হওয়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমেদ খান বলেন, অতিরিক্ত মদপান করে দুই ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে একজনের মৃত্যু হয়। আরেকজনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, একজন মদপানে মারা গেছে এমন তথ্য পেয়েছি। আরেকজনের মৃত্যু কিভাবে হয়েছে তা পরিস্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা