,

ঢাকায় ১ ফেব্রুয়ারি যান চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, ট্রাক ও ইজিবাইক চালানো যাবে না। তবে সীমিত আকারে চলবে পাবলিক বাস।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহণ, বহন ও প্রদর্শন করা যাবে না। স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি পাশাপাশি ভোটকেন্দ্রে মোবাইলে টহল, গোয়েন্দা টিমসহ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হচ্ছে।

সভায় আরও জানানো হয়, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার ও র‍্যাব প্রস্তুত থাকবে এবং দায়িত্ব পালন করে যাবে। ভোটকেন্দ্রসহ এর পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এতে আরও জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সরস্বতী পূজা অনুষ্ঠানের ব্যাপার বিবেচনা করে নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। এ ব্যাপারে কমিশনের পরামর্শ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সহযোগিতা করবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর