শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসাপদ্ধতি আগের মতোই: ভারতীয় হাইকমিশন

52f35bf577277-Untitled-2ভারতে যেতে বাংলাদেশিদের আগের পদ্ধতি অনুসরণ করেই ভিসার জন্য আবেদন করতে পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য ভারতের ভিসাপদ্ধতিতে পরিবর্তন আসছে শিরোনামে প্রকাশিত বিভিন্ন সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকমিশন এই বিবৃতি দেয়।

হাইকমিশনের মুখপাত্র বলেন, ভিসা আবেদনের জন্য বর্তমানে চালু থাকা অনলাইন পদ্ধতি চালু থাকবে। বর্তমান পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হলে আনুষ্ঠানিকভাবে সেটা সবাইকে জানানো হবে।

গতকাল ভারতের পরিকল্পনা প্রতিমন্ত্রী রাজীব শুক্লার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা চালুর পরিকল্পনা করছে তার দেশ।

সব ঠিক থাকলে ছয় মাসের মধ্যে এই সুবিধা চালু হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও ভারতে গমনেচ্ছু ১৭৯টি দেশের নাগরিকদের ভিসার জন্য দূতাবাসে ধরনা দিতে হবে না, কাটবে দুর্ভোগ। 

রাজীব শুক্লা বলেন, সব প্রক্রিয়া শেষ হতে আরও ৫-৬ মাস লেগে যাবে।

গতকাল বুধবার ভারতের পরিকল্পনা কমিশন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পর্যটন এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান