,

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ!

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মতিয়ার (৪৫), আবদুল মাজেদ (৪০), জহুরুল (৩০) ও লেবু মিয়া (৩৫)। ‍তারা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

ভুক্তভোগী গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ছয় থেকে সাত জন মাদকসেবী সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূর স্বামীর হাত-পা বেঁধে ফেলেন। পরে তারা গৃহবধূকে পাশের কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর তারা ওই গৃহবধূর স্বামীর ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যান।

আজ বৃহস্পতিবার ভোরে গুরুতর অবস্থায় ভুক্তভোগী নারীকে স্বজনরা উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর সাত্তার মিয়া বিষয়টির সতত্যা নিশ্চিত করেন। তিনি জানান, নির্যাতিতা নারীর স্বামীর দেওয়া তথ্যমতে, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা