,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সকল ফেরি চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল ।

মঙ্গলবার রাতে ঘন কুয়াশার কারণে এক ফুট অদূরে ‘মার্ক সিগন্যাল বয়া’ বাতি না দেখার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা পড়ে ৬টি ফেরি।

মাওয়া বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক মো. শফিক আহম্মেদ জানান, কুয়াশার কারণে গতকাল রাত ১০টা থেকে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এই মুহূর্তে ঘাট এলাকায় পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহনের লাইন পড়েছে। এ বহরে অ্যাম্বুলেন্স ও পচনশীল মালবাহী ট্রাকও রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচলে আরও গতি ফিরলে এসব যানবাহনের ভিড় কমবে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির