,

এক অদ্ভুত জীব সিইসি : মান্না

news-image

নিউজ ডেস্ক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এক অদ্ভুত জীব। তাকে যা-ই বলেন, তিনি শুনবেন। শোনার পর তার নিজের কথাই বলবেন। তিনি যে কিছু শুনেছেন, তাকে যে কিছু বলা হয়েছে- সেটা মনে হবে না।

তিনি আরও বলেন, ‘যেখানে নির্বাচন কমিশনার নিজেই চোর, নিজেই ডাকাত। তার আবার ইভিএম নিয়ে এত কথাবার্তা- এটা শুনে আমাদের লাভ নেই।’

মান্না বলেন, নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠান এবং ফলাফল ঘোষণা, এটাই শেষ খেলা নয়। আওয়ামী লীগ মনে করতে পারে, এটাই ফাইনাল খেলা। কিন্তু এইবার বিএনপি এবং বিরোধী দল ঘোষণা দিয়েছে- যদি দুই নম্বরি করে তবে ৩০ তারিখ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ইভিএম নিয়ে মান্না বলেন, কোনো কারণে যদি কারও আঙুলের ছাপ না মেলে তাহলে প্রিসাইডিং অফিসার সেখানে ১০০টির মধ্যে ২৫টি ভোট নিজে দিতে পারবেন। এর চাইতে জালিয়াতি আর কী হতে পারে!

মান্না বলেন, বাংলাদেশে যিনি ইভিএমের ডিজাইন করেছিলেন তিনি বলেছেন ডিজাইনটা ঠিকমতো অনুসরণ করা হয়নি। ডিজাইনার জামিলুর রেজা চৌধুরী সেটাতে স্বাক্ষর পর্যন্ত করেননি। আর প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটা চালু করেছি, যাতে দিনের ভোট রাতে না হয়। তার মানে আগে যে রাতে ভোট হয়েছিল- সেটা তিনি স্বীকার করেছেন।

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর