সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিনলাইন বাসের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী