সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখো মুসল্লির অশ্রুসিক্ততে ইজতেমার প্রথম পর্ব শেষ

news-image

নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে অংশ নিয়েছেন কয়েক লাখ মুসল্লি। এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হলো তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার বেলা ১১টার একটু পরে শুরু হয় আখেরি মোনাজাত। যা চলে প্রায় ৪৫ মিনিট।

মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশি মাওলানা হাফেজ মো. জোবায়ের। মোনাজাতে অংশ নিতে গোটা টঙ্গী জনস্রোতে পরিপূর্ণ হয়ে যায়। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরের অনুষ্ঠিতব্য এই আখেরি মোনাজাতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করেছেন। এ সময় গোটা তুরাগ তীর লাখো মুসল্লিতে অশ্রুসিক্ত হয়ে পড়ে।

এর আগে বাদ ফজর থেকে শুরু হয় আম বয়ান। এর পর শুর হয় হেদায়াতি বয়ান। একজন মুসলমান কিভাবে জীবন পরিচালনা করবে এর দিকনির্দেশনা দেয়া হয় এই বয়ানে। এরপরই অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে তুরাগ নদের তীর। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে উঠে লাখো মুসল্লি।

প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে বহির্বিশ্বের কয়েক হাজার মুসল্লিসহ ৩০ লাখের মতো ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব ইজতেমা প্রথম দফায় তিন দিনব্যাপী মুসলিম বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম জমায়েতের শেষ দিনে আখেরি মোনাজাতে শামিল হতে শনিবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা রাজধানী ঢাকা ছাড়াও পার্শ্ববর্তী গাজীপুর, নরসিংদী, ভৈরব, সাভার, মানিকগঞ্জ, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইজতেমা ময়দানে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপ, কার এবং নৌকাসহ নানা ধরনের যানবাহনে ছুটে আসেন। ভোর থেকেই রাজধানীর খিলক্ষেতস্থ বিশ্বরোড থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ ঢাকা থেকে আরও বিশেষ ট্রেনের ব্যবস্থাও করে রেলপথ বিভাগ।

এদিকে মোনাজাতে অংশ নিতে যাতে মুসল্লিদের সুবিধা হয় তার জন্যে আজমপুর, উত্তরাসহ আশপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিশেষ মাইকের ব্যবস্থাও করে জেলা প্রশাসন। মানুষের নিরাপত্তার জন্য নিচ্ছিদ্র ব্যবস্থাও নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে