,

ইজতেমা ময়দানে আরও তিন মুসল্লির মৃত্যু

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা। সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের মাওলানা আব্দুর রহমান। সকাল ১০ টায় বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশী সংখ্যক মুসল্লির অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা।

গতরাতে আরও তিন মুসল্লির মৃত্যূ হয়েছে। এনিয়ে এবারের ইস্তেমায় সাত মুসল্লির মৃত্যু হলো। ফজরের নামাজের পর তাদের দুই জনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গতরাতে মৃত্যূবরণকারী মুসল্লিরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো: শাহজাহান।

ইস্তেমা আয়োজক জহির ইবনে মুসলিম জানান, আজ বাদ যোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান, এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন।

এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যালব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা