,

রোগের কথা গোপন রাখা ঠিক নয়

news-image

স্বাস্থ্য ডেস্ক : যাপিতজীবনে আমরা এমন কিছু গোপন রোগে আক্রান্ত হই, সেসব রোগের কথা পরিবার তো দূরে থাক, চিকিৎসকের কাছেও গোপন রাখার চেষ্টা করি, যা মোটেও উচিত নয়। বিশেষ করে নারীরা পুরুষ ডাক্তারের সম্মুখীন হলে আর পুরুষ রোগী নারী ডাক্তারের শরণাপন্ন হলে রোগ সম্পর্কে মোটেও ধারণা দিই না। যেমন-

পিরিয়ড অনিয়ম : অনিয়মিত পিরিয়ড, দীর্ঘ সময় ধরে পিরিয়ড, তলপেটে ব্যথা ইত্যাদি বিষয় চিকিৎসকের কাছে বলতে লজ্জা পাবেন না। কারণ অধিকাংশ গাইনি সমস্যা পিরিয়ডের ওপর প্রভাব ফেলে। তাতে আপনার রোগ সম্পর্কে চিকিৎসক বিস্তারিত ধারণা পাবেন।

গর্ভপাত : অনাকাক্সিক্ষত সন্তান নিতে না চাইলে অনেকে গর্ভপাত করিয়ে ফেলেন। কিন্তু পরে কোনো গাইনি সমস্যা হলে চিকিৎসকে গর্ভপাতের কথা জানাতে চান না। গর্ভপাতের কারণে বিভিন্ন ধরনের গাইনি সমস্যা দেখা দেয়। তাই তথ্য গোপন না করে চিকিৎসককে সব বলাই বুদ্ধিমানের কাজ।

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি : যে পদ্ধতিতে জন্মনিয়ন্ত্রণ করেন, তা গাইনি চিকিৎসককে জানানো ভালো। এটি গোপন রাখলে শারীরিক সমস্যা নির্ণয় করা চিকিৎসকের জন্য কঠিন হয়ে পড়ে।

যৌনাকাক্সক্ষার ঘাটতি : নানা কারণে স্বাভাবিক যৌনাকাক্সক্ষার ঘাটতি থাকতে পারে। এটা দোষের কিছু নয়। যদি কেউ যৌনসঙ্গীকে পরিপূর্ণভাবে তৃপ্ত করতে না পারেন, তা হলে বিশেষজ্ঞের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। কারণ অনেক সময় গাইনি সমস্যার কারণে যৌনাকাক্সক্ষার ঘাটতি হতে পারে, যা অবহেলার বিষয় নয়। যৌনরোগের কারণেও সমস্যা দেখা দিতে পারে। রোগ গোপন না করে তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

লেখক : হোমিও চিকিৎসক

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা