সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ ও ঠোঁটে ঘায়ের কারণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : অনেকের মুখে প্রায়ই ঘা দেখা দেয়। মুখে ঘা বিভিন্ন কারণে হতে পারে। ভিটামিনশূন্যতার কারণে যেমন দেখা দিতে পারে, তেমনি মুখ ও ঠোঁটে বিভিন্ন ভাইরাসের সংক্রমণেও হতে পারে। মুখে সাধারণত হারপিস ভাইরাসের সংক্রমণ ঘটে। রোগটি হারপিস সিমপ্লেক্স ও হারপিস জোস্টার নামে পরিচিত। হারপিস সিমপ্লেক্স ভাইরাস প্রধানত লালা ও শরীরের অন্যান্য নিঃসৃত রসের মাধ্যমে মুখে সংক্রমিত হয়ে থাকে।

এ ভাইরাস দিয়ে প্রাথমিক সংক্রমণের ক্ষেত্রে মাড়ি ও ঠোঁটে ইনফেকশন দেখা দিতে পারে। এটি জিনজাইভো স্টোমাটাইটিস নামে পরিচিত। হারপিস সিমপ্লেক্স ভাইরাসের প্রাথমিক সংক্রমণের ক্ষেত্রে অধিকাংশ রোগী কোনো কষ্ট অনুভব করে না। রোগটি এমনিতেই ভালো হয়ে যায়। এটি হারপিস ল্যাবিয়ালিস নামে পরিচিত। বারবার হারপিস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণের কারণে ঠোঁটে ফুসকুড়িসহ প্রদাহ দেখা দিতে পারে। এটি সাধারণ মানুষের কাছে জ্বরঠোসা নামে পরিচিত।

তবে সিফিলিসের কারণেও ঠোঁটে ঘা দেখা দিতে পারে। ক্যানডিড অ্যালবিকানস (ফাঙ্গাস রোগ) সংক্রমণের ক্ষেত্রেও ঠোঁটে প্রদাহ দেখা দিতে পারে। যারা প্রাপ্তবয়সে হারপেটিক সংক্রমণে আক্রান্ত হন, তাদের দীর্ঘমেয়াদি আকারে হারপিস রোগ শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে এবং সেখান থেকে এনকেফালাইটিসের মতো মস্তিষ্কেও প্রদাহ হতে পারে। হারপিস ভ্যারিলিসা জোস্টার ভাইরাসের প্রাথমিক সংক্রমণের কারণে চিকেনপক্স হয়।

চিকিৎসা : অ্যাসাইকোভির গোত্রভুক্ত ট্যাবলেট ভাইরাস (৭ থেকে ১৪ দিন) সংক্রমণের মাত্রা এবং ধরন অনুযায়ী খেতে হয়। তবে যারা দীর্ঘমেয়াদি হারপিস সিমপ্লেক্স ভাইরাসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে ওষুধ অনেক সময় উপকারে নাও আসতে পারে। রোগীকে এ সময় প্রচুর পানি পান করাতে হয়। সর্বোপরি মুখের অভ্যন্তর পরিষ্কার রাখতে হবে।

এ জন্য কোরোহিক্সিডিন মাউথওয়াশ ০.২ শতাংশ ব্যবহার করতে হবে দুই সপ্তাহ। গর্ভাবস্থায় ভাইরাস ট্যাবলেট সেবন করা যাবে না। তাছাড়া দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের কিডনি সমস্যা আছে অথবা রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে, তাদের কোনো অবস্থায়ই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা ঠিক নয়। ঠোঁটের ঘা বা ক্ষতে অ্যাসাইকোভিন ক্রিম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

লেখক : চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে