,

নিখোঁজ বিএনপির কাউন্সিলর প্রার্থী আলুখেত থেকে উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে আলুখেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ঢাকা দক্ষিণ সিটির ৪৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে।

দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ রোববার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে কে বা কারা অপহরণ করে তুলে নিয়ে যায়।

খুরশীদ আলম বলেন, সোমবার ফয়েজকে মুন্সীগঞ্জের সিরাজদীখানের একটি আলু ক্ষেতে পাওয়া যায়।

তিনি জানান, সোমবার সকালে কৃষকরা ক্ষেতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা