খালেদা জিয়ার মামলার কর্যক্রম ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমান আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ আসামিপক্ষের অন্য চারটি আবেদন নথিভুক্ত রেখেছেন আদালত। এর ফলে গ্রেফতারি পরোয়ানাটি বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে বুধবার (০৪ মার্চ) এসব আদেশ দেন।











