,

আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

khaleda-2আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গুলশান কার্যালয়ে ভীড় করেছেন বিপুল সংখ্যক সংবাদকর্মী। আজ দুটি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরার ধার্য তারিখ রয়েছে। এ নিয়ে গত কয়দিন রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা পর্যালোচনা চলছে। খালেদা জিয়া আদালতে গেলে কেমন হবে, না গেলে কী হতে পারে-এমন টানটান উত্তেজনার মধ্যে আজ সাতসকাল সেখানে অবস্থান নিয়েছেন গণমাধ্যম কর্মীরা। আছে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

সকাল সাড়ে ১০টার দিকে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভেতরে এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে। তবে চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলামের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এদিকে খালেদা জিয়াা আজ আদালতে যাবেন কি যাবেন না, তাঁকে গ্রেপ্তার করা হবে কি না এ নিয়ে রাজনীতিবিদসহ সর্বমহলে তৈরি হয়েছে কৌতূহল। এ কারণে এ মুহুর্তে সবার চোখ আদালত ও গুলশান কার্যালয়ের দিকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না। গত ৫৯ দিনের মত তিনি গুলশান কার্যালয়েই অবস্থান করছেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ