,

দেশে নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো- কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫০ এ দাঁড়াল।

আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত হয়।

নতুন এ চারটি বাদে দেশে এখন ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

আজকের সভায় সামুদ্রিক মৎস্য আইন ২০১৯ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রস্তাবিত এ আইন অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ যদি এ অপরাধ করেন, তাহলে অনির্ধারিত তিন বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এমন আরও কিছু নিয়ম কানুন রাখা হয়েছে প্রস্তাবিত এ আইনে।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার