,

ফজিলাতুন্নেছা বাপ্পি ‘কোমায়’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (H1N1) আক্রান্ত।

তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ফজিলাতুন্নেছা বাপ্পির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত জটিল (ক্রিটিক্যাল) উল্লেখ করে কামরুল হুদা বলেন, ‘তার বর্তমান অবস্থা আগের চাইতে খারাপের দিকে গেছে। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠিয়েছিলাম। সেই পরীক্ষায় আমরা নিশ্চিত হই যে, এইচওয়ানএনওয়ান (H1N1) ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত তিনি।’

এইচওয়ানএনওয়ান (H1N1) ইনফ্লুয়েঞ্জা বাইরের দেশে সোয়াইন ফ্লু ভাইরাস হিসেবে পরিচিত হলে এশিয়া মহাদেশের দেশগুলোতে এটি এভিয়েন ফ্লু হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, ‘তার অক্সিজেন স্ট্যাটাসও ভালো বলা যাবে না। বর্তমানে সেটি আছে ৭০ শতাংশে যেটি স্বাভাবিকভাবে ৯০-৯৫ শতাংশ হয়ে থাকার কথা। যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থায় তিনি কিছুটা কোমায় আছেন বলেও আমরা বলতে পারি। উনার ব্লাড প্রেসারও ওঠানামা করছে।’

কামরুল হুদা বলেন, ‘বর্তমানে হাসপাতালে আইসিইউতে যে রোগীরা আছেন তাদের তুলনায় বেশি ক্রিটিক্যাল অবস্থায় আছেন তিনি। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। আজ সকালে সবাই উনাকে দেখেছেন এবং তার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন।’

বর্তমান অবস্থায় অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও নেওয়া যাবে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান