,

শাহজালালে মালামালের স্তূপে মিলল ৬৪ কেজি স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা এগুলো উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার ছিল। এগুলোর মোট ওজন ৬৪ কেজি।

কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, কারা এই স্বর্ণগুলো এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটা আমরা তদন্ত করে দেখব।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান