,

চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আওয়ামী লীগকে ঢেলে সাজানো হয়েছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই আওয়ামী লীগকে ঢেলে সাজানো হয়েছে।’

আজ শনিবার সকাল ৯টায় আওয়ামী লীগের নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।’

নতুন কমিটির সামনে তিনটি চ্যালেঞ্জ আছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ।’

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং গণতন্ত্র রক্ষায় নবগঠিত কমিটি কাজ করবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে-এটা জেনেও তারা অভিযোগ করছে।’

সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়েও কথা বলেন সেতুমন্ত্রী।তিনি বলেন, ‘ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর