,

বাস-বাইকের সংঘর্ষে নারী নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : উল্টোপথে চলতে গিয়ে গাজীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর দুইজন আহত হয়েছেন। হতাহত কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জয়দেবপুর-চৌরাস্তা থেকে শ্রীপুরগামী চ্যাম্পিয়ন সার্ভিসের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে উল্টোপথে আসা তিন যাত্রীসহ একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক নারী যাত্রী নিহত হন এবং অপর দুইজন যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর