,

পদত্যাগ করে মাহবুব তালুকদারের কথা বলা উচিত ছিল : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ব্যর্থতার যেসব কথা বলেছেন, পদত্যাগ করে তা বলা উচিত ছিল।

তিনি বলেন, মাহবুব তালুকদার তার পদে (অবস্থানে) থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা।

মন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার দফতরে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সংস্কার এগুলো আওয়ামী লীগের দাবির ভিত্তিতেই হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনেও অনেক সংস্কার হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যুগের এবং সময়ের প্রয়োজনে এ সংস্কার যেকোন সময়ই হতে পারে।

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে যেসব সিটি কর্পোরেশন এবং অন্যান্য নির্বাচন হয়েছে তার সব ক’টি সুষ্ঠু ও অবাধ হয়েছে।

মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপির প্রার্থী অনেক স্থানে জয়লাভ করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আমার দৃঢ় বিশ্বাস। কারণ, ইসি অত্যন্ত সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান