সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন ছাত্রলীগ নেতা হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন

news-image

কুমিল্লা প্রতিনিধি : হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে গেলেন কুমিল্লায় লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা।

বুধবার বেলা পৌনে তিনটার দিকে মা ও ছোট ভাইকে নিয়ে হেলিকপ্টারে করে নিজগ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামে বিয়ে করতে যান তিনি।

কনের বাড়িতে পৌঁছে মাত্র এক ঘন্টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। ছাত্রলীগ নেতা নাছিরের বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় ৩শ’ জন।

হেলিকপ্টারে ইউনিয়ন ছাত্রলীগ নেতার বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নাছির উদ্দিন মির্জা লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের প্রয়াত আবদুল মান্নানের ছেলে ও বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার স্ত্রী বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে জান্নাতুল মাওয়া প্রিয়া।

নাছির হেলিকপ্টারটি ভাড়া নিয়ে বিয়ে করতে যান।

বিয়ের অনুষ্ঠানের যাত্রী বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী বলেন, শখের বসেই হেলিকপ্টার ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব অনেক কম। মাত্র এক ঘন্টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বরযাত্রীরা সবাই মাইক্রোবাস ও বাইকে গেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বৌ-ভাত অনুষ্ঠান হবে। বিয়েতে উকিল হয়েছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ বলেন, হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি শুনেছি। ফেসবুকেও দেখিছি। তার সামর্থ ছিল, যার কারণে স্বপ্ন পূরণ করতে পেরেছেন।

নাছির উদ্দিন মির্জা বলেন, আলোচনা-সমালোচনা তো একটু হবেই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন পূরণ হলো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে