সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি হতে পারে বিকালে, বাড়বে শীতের দাপট

news-image

নিউজ ডেস্ক : দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল থেকে সারাদেশে কুয়াশা আর মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ৪ থেকে ৫ দিন এই শৈত্যপ্রবাহ থাকবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, কাল সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিও হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট খুব বেশি কমবে না। কারণ, সকাল থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, বিকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, কাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হয়ে তিন থেকে পাঁচ দিন থাকতে পারে। তারপর শীতের স্বাভাবিক আবহাওয়া শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে