,

তুরস্ক ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ করছে, দাম বাড়ার আশংকা

news-image

নিউজ ডেস্ক : ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ করছে তুরস্ক। ফলে ভারতের বাজারে ফের দাম বাড়ার আশংকা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি তুরস্ক বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে আরও কাঁদতে হতে পারে ক্রেতাদের।

সংবাদমাধ্যমটি জানায়, তুরস্কেও পেঁয়াজের দাম বেড়েছে। তাই দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্তাম্বুল। তুরস্কের এই সিদ্ধান্তের ফলে ভারতে পেঁয়াজের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন দেশটির পাইকাররা।

আশংকা করা হচ্ছে, এবার ভারতে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।

চলতি অর্থ বছরে সাত হাজার টনেরও বেশি পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই এসেছে তুরস্ক থেকে। বাকি দেশগুলির মধ্যে রয়েছে মিসর ও চিন।

নিজের দেশে পরিস্থিতি আয়ত্তে থাকায় এতদিন পেঁয়াজ রফতানি করছিল তুরস্ক। কিন্তু এখন সেখানেও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

গত তিন মাস ধরেই ভারতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। দাম বাড়তে বাড়তে তা দেড়শো টাকার উপরেও চলে গিয়েছিল। পরে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার পরেই সেই দাম কিছুটা নেমেছিল। কিন্তু তুরস্কের এই সিদ্ধান্তে ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে ভারতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর