,

শরীয়তপুরে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। দিনের বেলাও ঠান্ডা ও হালকা কুয়াশায় জন জীবন স্থবির প্রায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর থেকেই নেমে গেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা মানুষের।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এমন কুয়াশাচ্ছন্ন বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মাওলানা আজহারীর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে আজহারীর ওয়াজের খবর শুনে প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার মানুষ মাহফিলে আসতে শুরু করেন।

জাজিরা উপজেলার শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপী ১০ম ওয়াজ মাহফিলের তৃতীয় দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন মাওলানা মিজানুর রহমান আযহারী।

ওয়াজ কমিটির সূত্রে জানা যায়, মাহফিলটির উদ্দেশ্যে ব্যপকভাবে পুলিশের পাশাপাশি স্থানীয় যুবদের মাধ্যমে নিরাপত্তা নেওয়া হয়। ৩টি মাঠে ৭টি প্রজেক্টের মাধ্যমে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়।

জাজিরা এলাকায় মাওলানা আজহারী ওয়াজ করতে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে হাজার হাজার মানুষ মাহফিলে আসতে শুরু করেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাজিরা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।

মাহফিলে আসা মুসল্লিরা জানান, মাওলানা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তারা। আজকের মাহফিলে মাঠ ভরে বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন মুসল্লিরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা