,

গাজীপুরে ১২০, মৌলভীবাজারে ১৬০০ চকলেট বোমা উদ্ধার

bombডেস্ক রির্পোট : সোমবার ০২ মার্চ দুপুর আড়াইটায় গাজীপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি ইউনিয়নের ষাইটালিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ১২০টি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ।

সন্ধানদাতা তেলিহাটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য হেলাল উদ্দিন জানান, ওই এলাকায় একটি গাছের নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। ব্যাগটির মুখ খোলার পর বোমা সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগের ভেতর থেকে ১২০টি চকলেট বোমা উদ্ধার করে।

অপরদিকে, রোববার ১ মার্চ রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রাম থেকে এক হাজার পাঁচশ ৮৪টি চকলেট বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কয়েক প্যাকেট নাসির বিড়িও উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, রাতে গোপন সংবাদের ভিতিত্তে কোনাগাঁও গ্রামে অভিযান চালায় পুলিশ। পরে গ্রামের ছালাম মিয়ার বাড়ির পাশ থেকে এ চকলেট বোমা ও বিড়ি উদ্ধার করা হয়।

৫২ বিজিবি ফুলতলা ক্যাম্পের হাবিলদার বিষয়টি নিশ্চিত করে জানান, এগুলো জুড়ী কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ