টমেটো রোগ প্রতিরোধে ম্যাজিকের মতো কাজ করে

news-image

অনলাইন ডেস্ক : টমেটো, একটি শীতকালীন সবজি। পুষ্টিগুণে ভরপুর টমেটো সারা বছরই পাওয়া যায়। তবে শীতকালে এর দাম কম থাকে।

ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই টমেটো এমন এক ধরনের সবজি, যা মানুষের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধে ম্যাজিকের মতো কাজ করে। আসুন জেনে নিই টমেটোর রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

১. টমেটোতে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে, যা ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যানসার প্রতিরোধে সহায়তা করতে পারে।
২. এটি সবজি হলেও টমেটোর মধ্যে ফলের সমুদয় গুণ বিদ্যমান। তাই এটি রান্না না করেও খাওয়া যায়।

৩. এতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় স্বাস্থ্যকর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। টমেটোতে থাকা পটাশিয়াম ধমনিকে সম্প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪. টমেটোতে রয়েছে আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি এবং কলিন নামক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এসবই হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী।

৫. এতে থাকা উচ্চমাত্রায় পটাশিয়াম হৃদ্‌রোগের ঝুঁকি কমায়, হাড়ে খনিজ উপাদান সংরক্ষণে রাখে এবং কিডনিতে পাথর জমতে দেয় না।

৬. গবেষণায় দেখা গেছে, টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্তরা আঁশসমৃদ্ধ সবজি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এক কাপ চেরি টমেটোতে ২ গ্রাম আঁশ পাওয়া যায়।

৭. টমেটোতে উচ্চমাত্রায় পানি এবং আঁশ রয়েছে। এটি শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে এবং হজমে সহায়ক।

৮. টমেটো লাইকোপেন, লুটেইন এবং বেটা ক্যারোটিনের ভালো উৎস। এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের স্বাস্থ্য ঠিক রাখে।

৯. নিয়মিত টমেটো খেলে ত্বকে বলিরেখা পড়তে দেয় না, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সর্বোপরি ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকরী ভূমিকা পালন করে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা