সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, ভোগান্তি

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী পারাপারের অপেক্ষায় সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত ও ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী-চালকরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা গেছে।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে করে আটকে রয়েছে শতাধিক বাস-ট্রাকসহ ছোট যানবাহন। তবে বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

শুক্রবার ভোর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল জানিয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করলে অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে