,

কালুখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

news-image

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর জেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের জামান শেখের ছেলে মিজান শেখ (২৫), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ফরমান মণ্ডল(৭০), কুষ্টিয়া জেলার সদর থানার আবুল কাশেমের ছেলে মিলন (২৭)। অন্য দুইজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে তিনটার কিছুক্ষণ পর কুষ্টিয়াগামী লালন পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ পরিবহনের মাঝামাঝি আঘাত করলে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোয়াদ্দার জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা