,

রাজাকারের তালিকা থেকে যাচাই-বাছাই করে মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

news-image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জে সাংবাদিকদের এ কথা বলেন।সময় টিভি

এসময় তিনি আরো বলেন, যাচাই বাচাই ছাড়াই রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে। রাজাকারের তালিকা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। তা করতে দেয়া হবে না।এর আগে বুধবার সকালে রাজাকারের তালিকা থেকে নাম বাদ ও প্রত্যাহার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। একইসঙ্গে যে তথ্যের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে তার অনুলিপি সরবরাহ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন তিনি।

এরপর দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজাকারের তালিকায় ভুল-ত্রুটি নিয়ে ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীও এ তালিকা নতুন করে যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশও দিয়েছেন। সুতরাং এটি নিয়ে আর কোনো প্রশ্ন নেই।

১৫ ডিসেম্বর প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে ওই তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর