,

ছেলের মৃত্যুর বিচার দেখে মরলেও শান্তি পাবো

ovijit-photo-5ডেস্ক রির্পোট : মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায় তার ছেলের মৃত্যু বিচার চেয়ে বলেছেন, ‘হুমায়ুন আজাদ এবং অভিজিৎ রায় হত্যাকাণ্ড একই সূত্রে গাথা। এ কথা অনেকেই দাবি করেছেন। গত ১০ বছরেও হুমায়ুন আজাদের মৃত্যুর বিচার শেষ হয়নি। আমার সন্তান হত্যার বিচার দেখে যেতে পারলেই আমি মরেও শান্তি পাবো।’

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিহত অভিজিতের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহের সামনে ভারাক্রান্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

জঙ্গিদের কাছে তথাকথিত বাংলাদেশের পুলিশ প্রশাসন হার মেনেছে মন্তব্য করে তিনি বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের দায় স্বীকারের পরও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের জন্য ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কাজ করার আগ্রহ দেখিয়েছে।’

তবে তিনি এ অবস্থায় বলেন, ‘সরকার যা ভালো মনে করেন, তাই করবে।’ এসময় তিনি দেশে সব ধরনের জঙ্গি সংগঠনের কার্যক্রম আদালতের মাধ্যমে নিষিদ্ধ করারও দাবি জানান।

এদিকে অভিজিতের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল- তার মরদেহ গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই শ্রদ্ধা শেষে অভিজিতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খুন হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়। অভিজিতের ওপর দুর্বৃত্তদের হামলার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাফিদা আহমেদ। স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিনিও গুরুতর আহত হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ