হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে
ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ নিয়ে চলমান যেকোনো হুমকি মোকাবেলায় সোনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।
রোববার কক্সবাাজারের রামুতে ১০ পদাতিক ডিভিশনের জন্য নবনির্মিত সেনানিবাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারযোগে রামু পৌঁছান প্রধানমন্ত্রী।
এসময় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
পরে প্রধানমন্ত্রীকে কুচকাউয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিসতি।











