সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে কমলা লেবু

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমানোর দাওয়াই হিসেবে খাদ্য তালিকায় সব সময়ই ফল থাকে। ফল প্রাকৃতিকভা্বেই মিষ্টি, এতে প্রচুর আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। সব ধরনের ফল পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। কিছু ফল চর্বি ঝরাতে বেশ কার্যকর।

শীতকালীন ফল কমলা লেবু ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কমলার পুষ্টিগুণ: কমলাতে ক্যালরির পরিমাণ কম থাকে এবং ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর।
মাঝারি আকারের একটি কমলাতে ৫০ ক্যালরি, ০.৯ গ্রাম প্রোটিন, ১৬.২ গ্রাম কার্বোহাইড্রেট, ৩.৪ গ্রাম আঁশ, ২৩৮ মিলিগ্রাম পটাশিয়াম, ৬১ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ১৭ মিলিগ্রাম ফসফরাস থাকে।

ওজন কমাতে কমলা: এতে প্রচুর পরিমাণ পানি থাকে। কমলায় ৮৭ ভাগই পানি থাকে যা শীতকালে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। কারণ শীতে সাধারণত পানি কম খাওয়া হয়।

কমলায় প্রচুর আঁশ থাকে, ফলে দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে।

কমলায় থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কমলায় শরীরে ভঙ্গুর টিস্যু পুনর্গঠন করতে সাহায্য করে।

২০১৪ সালে এক গবেষণায় দেখা গেছে, কমলায় থাকা পানি ও ভিটামিন স্থূলতা প্রতিরোধ করতে সাহায্য করে। শরীরে চর্বি কমানোর প্রক্রিয়াকে শক্তিশালী করে।

মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে কমলা খেতে পারেন কারণ এটি প্রাকৃতিকভাবে সুমিষ্ট যা আপনার ওজন বাড়তে দেবে না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে