উপকারিতায় ভরা পানিফল

news-image

অনলাইন ডেস্ক : পানিফল ভাসমান বিস্তৃত জলজ উদ্ভিদ। অনেক এলাকায় এটি শিঙ্গাড়া নামেও পরিচিত। শেওলা জাতীয় জলসঞ্চারী উদ্ভিদ পানিফল। পাতাগুলো ২ থেকে ৩ ইঞ্চি চওড়া এবং ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা হয়ে থাকে। পানিফল ত্রিকোণাকার মোটা এবং দুকোণে দুটি ধারালো কাঁটা থাকে। এটির ইংরেজি নাম water chestnut; বোটানিক্যাল নাম trapa bispinosa roxb জড়ীন এবং এটি onagraceae পরিবারভুক্ত উদ্ভিদ।

ইতিহাস থেকে জানা যায়, ৩ হাজার বছর আগেও ফলটি চীনে চাষ হতো। পানিফলের গাছ সবুজ। ফল কালো কিন্তু ফলের ভেতরে শাঁস সাদা। ফলের ছাল ফেলে ভেতরে সাদা অংশ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটি পানসে স্বাদযুক্ত হালকা মিষ্টি ও কষযুক্ত। পানিফল হালকা গন্ধযুক্ত।

পানিফল বলকারক ও যকৃতের প্রদাহনাশক। উদরাময় রোগে উপকারী। পানিফল বীর্য সৃষ্টিকারক, গাঢ়কারক এবং ধারক হিসেবে অধিক কার্যকরী। এটি যৌনশক্তিবর্ধক এবং ঋতু আধিক্যজনিত সমস্যায় উপকারী। পিত্তজনিত রোগনাশক এবং রক্ত দাস্ত বন্ধকারক। পানিফল প্রস্রাববর্ধক, শোথনাশক এবং রুচিবর্ধক। দীর্ঘকাল ধরে পানিফল ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ওষুধ তৈরির নিয়ম : শুকনো পানিফল, ছালের মিছরি, হলুদ তুদরি, মগজে পুম্বাদানা, তাবাশির, দারচিনি, রুমি মস্তগি, কুশতা কালাই একত্র করে পাউডার বা সেমিসলিড ফরমে তৈরি করা যাবে। তবে সেমিসলিড ফরমে তৈরিতে মধু ব্যবহার করতে হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা