বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সিটিতেই জয় চায় আওয়ামী লীগ

al__flag_65539ডেস্ক রির্পোট : ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আসন্ন নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ক্ষমতাসীন দলে। প্রথমবারের মতো বিভক্ত সিটি নির্বাচনে উত্তর ও দক্ষিণে জয়ের পতাকা ওড়াতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের প্রায় অর্ধযুগ পর নির্বাচিত মেয়র পেতে নগরবাসী অপেক্ষার প্রহর গুনছে। প্রশাসকের বদলে সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র দেখতে চায় সচেতন নাগরিক সমাজও। আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মী-সমর্থকদের মতে, প্রার্থী পছন্দে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে ঢাকা দক্ষিণে প্রার্থী করায় ঢাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। পুরান ঢাকার সন্তান হিসেবে ঢাকাবাসীর কাছে সাঈদ খোকন অত্যন্ত প্রিয় মুখ। শিক্ষিত ও সুধী সমাজেও তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। আর উত্তরে বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেও সচেতন সমাজে তার রয়েছে নির্দলীয় একটি ভাবমূর্তি। রয়েছে নিরপেক্ষ ইমেজ। তিনি রাজনীতিসচেতন মহলের কাছেও অনেক আগে থেকেই সুপরিচিত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি হিসেবে সফলতার প্রমাণ রেখেছেন। বাংলাদেশ টেলিভিশনে একসময়ের জনপ্রিয় উপস্থাপক হিসেবেও সব শ্রেণি-পেশার মানুষের কাছে তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। সিটি করপোরেশনের মেয়র পদে এ দুই প্রার্থীর নাম ঘোষণার পর প্রধানমন্ত্রী দলের কয়েক সিনিয়র নেতার সঙ্গে আলাদা বৈঠক করেছেন। নির্বাচনের দলীয় কৌশল নিয়ে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারাও ভাবছেন। লক্ষ্য একটাই- উত্তর ও দক্ষিণ সর্বত্রই যেন জয় হয় আওয়ামী লীগের। সূত্রমতে, গতকাল থেকে নির্বাচনের প্রাক-প্রস্তুতিও শুরু করেছেন ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হক ও দক্ষিণের সাঈদ খোকন। সাঈদ খোকন গতকাল জুমার নামাজ শেষে আজিমপুর গোরস্থানে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে সরাসরি ছুটে যান তার পৈতৃক বাড়ি নগরীর নাজিরাবাজারে। সেখানে নাজিরাবাজারসহ পুরান ঢাকার দলীয় নেতা-কর্মী ও আপনজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গণভবনে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করার পরই বনানীর বাসায় সর্বস্তরের দলীয় নেতা-কর্মী ছুটে আসেন। বৃহস্পতিবার অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। গতকালও গভীর রাত পর্যন্ত ঘরোয়া পরিবেশে নির্বাচনী প্রাক-গণসংযোগে সময় কাটান খোকন। মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গেও গতকাল কথা হয়েছে তার। নির্বাচনী অফিস নিয়ে ভাবছেন তিনি। একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনেও মনোযোগী হয়েছেন সাইদ খোকন। ব্যস্ততার ফাঁকে কথা বলেছেন মিডিয়াকর্মীদের সঙ্গেও। জানতে চাইলে সাঈদ খোকন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথমেই তিনি কৃতজ্ঞতা জানাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যেহেতু শেখ হাসিনার কারণেই তিনি এত বড় একটি চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ পেয়েছেন। জয়ের প্রশ্নে তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, ‘আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে নগরবাসীর জন্য কী করেছেন তা নিশ্চয়ই কারও অজানা নয়। আমি একটি বাসযোগ্য নগর বানানোর স্বপ্ন দেখি। মহান সৃষ্টিকর্তা সহায় হলে এবং নগরবাসীর সমর্থন পেলে সেই স্বপ্ন আমি পূরণ করতে পারব ইনশা আল্লাহ। জয়-পরাজয় নির্ধারণ করবেন ভোটাররা। আমি ভোটারদের মতামতকে সব সময় সম্মানের চোখে দেখি।’ ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ব্যবসায়ী আনিসুল হকও বসে নেই। গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। নির্বাচনের প্রাক-প্রস্তুতি হিসেবে বিভিন্ন পর্যায়ের নগরবাসীর সঙ্গে গণসংযোগ করেছেন এই সুদর্শন প্রার্থী। পেশাজীবী শ্রেণির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী সংগঠকদের সঙ্গেও কথা বলেছেন আনিসুল হক। প্রাক-নির্বাচনী কার্যক্রম পরিচালনায় দুটি কার্যালয় নিয়েও ভাবছেন তিনি। একটি হবে রাজধানীর নিকুঞ্জে। অন্যটি হবে উত্তরা কিংবা তেজগাঁও এলাকায়। নির্বাচনী এ দুটি অফিসের বিভিন্ন দিক নিয়ে গতকাল আনিসুল হক কথা বলেছেন সংশ্লিষ্টদের সঙ্গে। নির্বাচন নিয়ে একটি পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছেন উত্তরের এই প্রার্থী। উত্তরের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীর সঙ্গে একটি সমন্বয় টিমের মাধ্যমে শিগগির কাজ শুরু করবেন আনিসুল হক। জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যে স্বপ্ন নিয়ে আমাকে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী করেছেন নির্বাচিত হলে আমি চেষ্টা করব নগরবাসীর স্বপ্ন পূরণে সর্বোচ্চ মেধা প্রয়োগ করতে।’ এ প্রসঙ্গে তিনি ২০০৮ সালে এফবিসিসিআইর সভাপতির অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘সবার সহযোগিতায় মাত্র দুই বছরে জেলা পর্যায়ে ৪১টি চেম্বারের ভবন করেছিলাম। রাজধানীর মধুমতি সিনেমা হলের সামনে ১৪ কাঠা জমি কিনতে পেরেছি যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। কাজেই চ্যালেঞ্জ যত বড়ই হোক তা গ্রহণের মানসিক প্রস্তুতি আমার রয়েছে। নগরবাসীর প্রতি আমার আস্থা রয়েছে। যদি নির্বাচিত হতে পারি ঢাকাকে একটি বাসযোগ্য নগরী করার সার্বিক পরিকল্পনা গ্রহণ করব। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইচ্ছাও আমার রয়েছে।’ এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলাম লেখক এবং টিভি টকশোর আলোচক গোলাম মাওলা রনি ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণে মেয়র প্রার্থী হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।