,

জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি সদস্য নিহত

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে ইসলামপুর উপজেলার কুটিলার চরে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মোহাম্মদ আলী সাবেক ইউপি সদস্য এবং ডাকাত ছিলেন। তিনি হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ১১ মামলার আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল সোমবার সন্ধ্যায় যমুনার দুর্গম চর সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর থেকে মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আলী ডাকাতকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন আলী ডাকাত। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা